বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার : শিবির সেক্রেটারি
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২:৫৮ পিএম

শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা বৈষম্যের শিকার।

আজ শনিবার (১৬ আগস্ট) ‘ফ্রেশার রিসেপশন এন্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছো, প্রতি বছর গভর্মেন্ট তোমাদের পেছনে জনপ্রতি ১০ হাজার টাকা খরচ করছে। তুমি স্কুলে পড়াশোনা করলে গড়ে ২৫ হাজার টাকা খরচ করছে। আর কাডেট কলেজে পড়াশোনা করলে গড়ে ১ লক্ষ ৩৫ হাজার তোমার পেছনে খরচ করছে। মাদ্রাসার স্টুডেন্ট এদিকে বৈষম্যের শিকার। মাদ্রাসার যারা আছো, তাদের এ ব্যাপারে কথা বলতে হবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “তোদের সৎ হতে হবে। দ্বিতীয়ত তোমাদের ভেতর দক্ষতা গড়ে তুলতে হবে। যার দক্ষতা আছে, সততাও আছে সে বিদেশে গিয়ে অনেক টাকার মালিক হচ্ছে। সর্বশেষ তোমাকে দেশপ্রেমী হতে হবে। দেশ তোমার প্রতি অনেক টাকা খরচ করছে। সেজন্য রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব থাকতে হবে।”

সমান অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্র আমাদের সমান অধিকার দিতে শতভাগ ব্যর্থ হয়েছে। শুধু মুখে-মুখে বুলি ঝাড়লে হবে না, রাষ্ট্র আমাদের যে রাইট দিয়েছে, তা আমাদের বুঝিয়ে দিতে হবে। আর বুঝে নেওয়ার প্রজন্মটাই হচ্ছে জেনারেল জেন-জেড।”

এক প্রশ্নের জবাবে ছাত্ররাজনীতি নিয়ে তিনি বলেন, “লোপাটের রাজনীতি ছাত্রশিবির করে করে না। ছাত্রশিবির এমন মানুষ তৈরি করেছে, যেখানে দক্ষতার পরিচয় দিয়েছে, দেশপ্রেমের পরিচয় দিয়েছে। বিগত সময়ে আমাদের প্রমাণ করার জন্য অভিযান চালাত। প্যান্ট পড়া থাকলে দেখতে টাকনুর ওপর প্যান্ট আছে কিনা। যদি থাকত তাহলে বলতো, এরা নিশ্চিত শিবির। মসজিদে নামাজ পড়ে কে তাদের চিহ্নিত করতো। যত ভালো কিছু আছে বলতো শিবির করে।”

সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবের চট্টগ্রাম মহানগরের সভাপতি ইব্রাহিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতারা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মাদ্রাসা   শিক্ষার্থী   বৈষম্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close