বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীর উপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
রাজবাড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:০২ পিএম
তাকে উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাকে উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ির বালিয়াকান্দিতে ‘১০ লাখ টাকা চাঁদা’ না দেওয়ায় বিএনপি নেতা ও তার ছেলের হামলায় আহত হয়েছেন এক ইতালি প্রবাসী।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ইতালি প্রবাসী মো. মাসুম শেখ (৪৫)। আহত মাসুম শেখ বালিয়াকান্দির সামাদ শেখের ছেলে। তাকে উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মাসুম শেখ বলেন, “বৃহস্পতিবার রাতে ইতালি থেকে তিনি দেশে ফেরেন। শুক্রবার জুমার নামাজ পড়ে বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফিরছিল। এ সময় তার পথ আটকায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলুসহ আরও কয়েকজন। তখন তারা ১০ লাখ টাকা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, তার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা থাকাকালীন তাকে প্রায়ই উত্ত্যক্ত করা হতো। এ নিয়ে থানায় একটি মামলাও হয়েছিল। পরে তার স্ত্রী বালিয়াকান্দি থেকে ফরিদপুরে বদলি হয়ে গেলে মামলাটি প্রত্যাহার করে নেন।

মাসুম শেখ অভিযোগ করেন, অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার কাছে টাকা দাবি করতেন এবং এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু বলেন, “আওয়ামীলীগের সময় মো. মাসুম শেখ আমার ও আমার ছেলের নামে নারী-নির্যাতন মামলা করেছিল। সে সময় আমার কাছ থেকে ৭ লক্ষ টাকা নিয়ে মামলা তুলে ছিলো। এই জন্য গতকাল তাকে পেয়ে মারছি।”

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, “খবর পেয়ে দ্রুত ওই ইতালি প্রবাসীকে উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চাঁদা   ইতালি   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close