প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:৩৮ AM

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে রাখা হয়েছে। ঢাকার বিমানে করে কুয়ালালামপুর পৌঁছলেও তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা।
প্রতিবেদনে বলা হয়, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। এ সময়ে ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।
একেপিএস জানিয়েছে, যেসব যাত্রী আটকে পড়েছেন তারা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে আসা ছিলেন। দিনের বেলায় কঠোর পরীক্ষা-নিরীক্ষা এড়িয়ে ভোরে আসার চেষ্টা করা হতে পারে।
সংস্থাটি জানায়, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশ বন্ধ করা হয়েছে। তারা পর্যটন ভিসা নিয়ে প্রবেশ করে ভিসার অপব্যবহার করতে পারত এবং অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল।
সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই ধরনের অভিযান চালানো হবে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে একেপিএস।
সূত্র: বার্নামা
স্বদেশ প্রতিদিন/ এমএএম