বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আজ শুভ জন্মাষ্টমী
ধর্ম ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:৩০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সনাতন ধর্মে আরাধ্য শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ শনিবার (১৬ আগস্ট)। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

হিন্দু পুরাণে উল্লেখ আছে, দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে অবতারগ্রহণ করেছিলেন। দুষ্টদের দমন ও শিষ্টদের রক্ষার উদ্দেশ্যে তিনি পৃথিবীতে আবির্ভূত হন। তিনি অশুভ শক্তিকে হটিয়ে সত্য, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা করেছেন।

হিন্দুরা বিশ্বাস করেন, যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মানবজাতির কল্যাণে পৃথিবীতে আবির্ভূত হন এবং মানুষের মনে শুভবুদ্ধি উদয় ঘটান। এ কারণে শ্রীকৃষ্ণের জন্মতিথি বিশেষভাবে উদ্‌যাপন করা হয়।

উপাসনা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণকে স্মরণ ও শ্রদ্ধা জানান।

শুভ জন্মাষ্টমীর দিন আজ দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক বর্ণিল জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণপূজা অর্চনা।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  জন্মাষ্টমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close