শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি : হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:২৩ AM আপডেট: ১৬.০৮.২০২৫ ৯:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ঘোষণা দিয়েছেন, বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে এনসিপি অংশ নেবে না।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট)  সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

তার অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন, যাতে তিনি ‘সেইফ এক্সিট’ নিতে পারেন। এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

আবদুল হান্নান মাসউদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত আমরা সবাই দেশদ্রোহী হয়ে থাকব। সরকার আমাদের ফাঁসিতে ঝোলাতে চায়। বর্তমান অন্তর্বর্তী সরকারই জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও সেখানে নির্বাচনের দায়িত্বের কথা নেই। পরে রাজনৈতিক দলগুলোকে রাজি করিয়ে ওই অনুচ্ছেদে নতুন বিধি যোগ করে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এবারও কি সেইভাবে নির্বাচন হবে? গণপরিষদ নির্বাচনের দাবি মেনে না নেওয়া এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি।

উল্লেখ্য, ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’ আয়োজিত এ অনুষ্ঠানে জুলাইয়ের পক্ষে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  এনসিপি   হান্নান মাসউদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close