বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুষ্টিয়ায় ‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:১১ AM আপডেট: ১৬.০৮.২০২৫ ৯:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেপরোয়া গতিতে ‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৬ দাগ এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার।

নিহতরা হলেন জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন ও সিয়ামসহ তারা ১৫ থেকে ২০ জন বন্ধু অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে রেস করছিল। তারা রেস করতে করতে ভেড়ামারার লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। এ সময় লালন শাহ সেতুগামী বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাহিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, মোটরসাইকেল রেস করতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ির চালক পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। বিনা ময়নাতদন্তে তাদের দাফন সম্পন্ন করবে পরিবার।  

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, মোটরসাইকেলটি লালন শাহ ব্রিজ থেকে আসছিল আর পিকআপ লালন শাহ ব্রিজের দিকে যাচ্ছিল।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close