বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংবাদ সম্মেলনে ট্রাম্প-পুতিন, জানালেন অগ্রগতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:১৫ AM আপডেট: ১৬.০৮.২০২৫ ৮:২০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রায় তিন ঘণ্টার বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে দীর্ঘ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তাদের আলোচনা ছিল ‘অত্যন্ত ফলপ্রসূ’। তবে কিছু বিষয়ে এখনো সমাধান বাকি রয়েছে। 

তার ভাষায়, পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে।

ট্রাম্প জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। কোনো সমঝোতা হলে তা শেষ পর্যন্ত তাদের সম্মতিতেই নির্ভর করবে। 

তিনি বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।

অন্যদিকে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধকে একটি ‘ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ বন্ধের জন্য মূল কারণগুলো নিরসন করতে হবে। তবে এ মূল কারণগুলোর বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তিপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে না এমন আশা ব্যক্ত করে পুতিন বলেন, শুভ কামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে।

পুতিন বলেন, ট্রাম্প স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন, তবে একই সঙ্গে রাশিয়ার স্বার্থের বিষয়টিও তিনি উপলব্ধি করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   পুতিন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close