বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:৩৩ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৯:৩৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আনন্দবাস ক্যাম্প বিজিবির পক্ষ থেকে আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। 

দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীন আনন্দবাস বিওপির বিশেষ টহল দল সহকারী পরিচালক মো. হায়দার আলী সঙ্গিয় ফোর্স নিয়ে ফাঁশিতলা নামক স্থানে এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।

আটককৃত ব্যাক্তি হলেন জাহাঙ্গীর শেখ মুজিবনগর উপজেলার আনন্দবাসী গ্রামের মৃত আফসার শেখের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আনন্দবাস বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার করা হবে। 

এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র অভিযানিক দল ফাঁশিতলা এলাকায় অবস্থান নেয়। পরে দুপুর ১২টায় সীমান্তের মেইন পিলার ৯৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শূন্য লাইন এলাকা থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে করে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। 

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সঙ্গে থাকা ঘাসের বস্তাটি তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকানো পাঁচটি প্যাকেটের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

আনন্দবাস ক্যাম্পের এডি মো. হায়দার আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, ওই ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত ডলার আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মুবিজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্যরা ডলারসহ এক ব্যক্তিকে আটক করে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করেছেন। সেই সঙ্গে আসামির ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জমা করেছেন। 

জব্দ হওয়া ডলার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করার জন্য নিয়ে গেছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেহেরপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close