বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবি ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম
মাভাবিপ্রবি ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

মাভাবিপ্রবি ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাভাবিপ্রবি শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দরবার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা। প্রধান বক্তা হিসাবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ। 

কাউন্সিলে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ছাত্রদলের ফর্ম পূরণ করা ৭৩ জন শিক্ষার্থী ভোটার তালিকাভুক্ত হন। ৯০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের ফাহিম মুবিন আকিব, সিএসই বিভাগের মো. রবিউল হাসান তানভী, অর্থনীতি বিভাগের মো. সাগর নাইম, ইংরেজি বিভাগের মো. রুপক মিয়া। সাধারণ সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল হাদী, পরিসংখ্যান বিভাগের সাজিদ ইসলাম দিপু, আইসিটি বিভাগের মো. উদয় তালুকদার। সাংগঠনিক সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের রায়হান আহমেদ, অর্থনীতি বিভাগের মো. আরিফুল ইসলাম, ইএসআরএম বিভাগের মো. রিমন মিঞা, ফার্মেসী বিভাগের সুমন মিয়া।

নির্বাচনে সভাপতি হিসাবে অর্থনীতি বিভাগের সাগর নাইম, সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের সাজিদ ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক ইএসআরএম বিভাগের মো.রিমন মিয়া নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিয়া মো. রাসেল বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।”

কাউন্সিলে আগত অতিথিরা ছাত্রদলকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close