বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চড়ামূল্য দেওয়া লাগতে পারে এনসিপি নেতাদের : আনোয়ার চৌধুরী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:০৭ AM আপডেট: ১৪.০৮.২০২৫ ৩:৫৯ PM
আনোয়ার চৌধুরী

আনোয়ার চৌধুরী

সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আনোয়ার চৌধুরী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে নিয়ে প্রকাশ্যে মন্তব্যের কারণে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদেরকে চড়ামূল্য দেওয়া লাগতে পারে। তারুণ্যনির্ভর রাজনৈতিক দল এনসিপির তরুণ নেতারা বিষয়টি এখনও অনুধাবন করতে পারছেন না বলে মনে করেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) রাতে নিজের ব্যক্তিগত ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে আনোয়ার চৌধুরী নিজের এই অভিমত জানান। 

স্ট্যাটাসে আনোয়ার চৌধুরী উল্লেখ করেন, অল্প কয়েকদিনের নিষ্ক্রিয়তা শেষে অতিমাত্রায় সরব দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত নেতা নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে। এবার তারা ঐক্যবদ্ধভাবেই তীর্যক মন্তব্য করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে (ডিজিএফআই) নিয়ে। ১২ আগস্ট ঢাকায় ‘জাতীয় যুব সম্মেলন’ অনুষ্ঠানে বক্তব্যকালে এনসিপির এই তিন নেতা ডিজিএফআইকে জড়িয়ে যেসব বক্তব্য দিয়েছেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরফাক খাচ্ছে। 

বাংলাদেশের রাষ্ট্রীয় প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে নিয়ে ইতোপূর্বে প্রকাশ্যে তীর্যক মন্তব্য করার রেকর্ড খুঁজে পাওয়া দুষ্কর উল্লেখ করে তিনি আরো লেখেন, এক্ষেত্রে এনসিপি নেতারই ব্যতিক্রম হতে পারে। তাদের এসব বক্তব্য সাহস, দুঃসাহস নাকি ধৃষ্ঠতা, তার উত্তর এখনই মেলানো কঠিন। তবে এনসিপি নেতাদের বক্তব্যের পর জনমনের বিভ্রান্তি দূর করতে ডিজিএফআই কিংবা আইএসপিআর’র পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া প্রয়োজন। অন্যথায় বিভ্রান্তি বাড়তে পারে।

এনসিপি নেতাদের বক্তব্য হুবুহু উল্লেখ করে আনোয়ার চৌধুরী লিখেছেন, ১২ আগস্টের অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকে বসেই করতে হবে। এই দলগুলো ব্যর্থ হলে লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি।’ একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই। আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না। তাদের কোনো কোথাও দায়বদ্ধতা নাই, অ্যাকাউন্টিবিলিটি (জবাবদিহি) নাই, ট্রান্সপারেন্সি নাই, তাদের একটাই কাজ- মানুষকে ভীতি প্রদর্শন করে, যে কিছু বলবি আয়নাঘরে নিয়ে আসব। আরে আয়নাঘর তো আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি আয়নাঘর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাঘর কেন ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দিব।’ যথেষ্ট সহ্য করেছেন উল্লেখ করে পাটওয়ারী আরও বলেন, ‘বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটা সংস্কার করতে হবে।’ 

একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, ‘ডিজিএফআইয়ের অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন, প্রয়োজনে নিষিদ্ধ করুন। সকল মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলুন।’

স্ট্যাটাসে জ্যেষ্ঠ এই সাংবাদিক আরও বলেন, রাষ্ট্রের অন্যতম গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে নিয়ে প্রকাশ্য অনুষ্ঠানে এনসিপি নেতাদের বক্তব্যকে অতীতের মতো হালকাভাবে নেওয়া উচিত হবে না। বিশেষ করে নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী ‘দলগুলো ব্যর্থ হলে লাভবান হবে ডিজিএফআই’, নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘যথেষ্ট সহ্য করেছেন’ এবং হাসনাত আবদুল্লাহর ‘প্রয়োজনে নিষিদ্ধ করুন’ বক্তব্যের ব্যাখ্যা-বিশ্লেষণ জরুরি।

স্ট্যাটাসের শেষাংশে সাংবাদিক আনোয়ার চৌধুরী উল্লেখ করেন, কেনো লাভবান হবে ডিজিএফআই, যথেষ্ট কী সহ্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কী সংস্কার না করলে নিষিদ্ধ করতে হবে ডিজিএফআইকে, এসব বিষয় এনসিপি নেতাদেরকে স্পষ্ট করতে হবে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিংবা তথ্য থাকলে তা খোলাসা করতে হবে। তা না হলে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে সাময়িক বাহবা মিললেও এসবের সূদূরপ্রসারী ফলাফল শুভ নাও হতে পারে। ডিজিএফআইকে নিয়ে মন্তব্যের কারণে ভবিষ্যতে চড়ামূল্য দেওয়া লাগতে পারে এনসিপিকে। তারুণ্যনির্ভর রাজনৈতিক দলের এসব তরুণ নেতারা বিষয়টি এখনও অনুধাবন করতে পারছেন না।

স্বদেশ প্রতিদিন/এনআর/ওফ

আরও সংবাদ   বিষয়:  চড়ামূল্য   দেওয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close