প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:০৬ AM আপডেট: ১৪.০৮.২০২৫ ৮:০৯ এএম

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা ও আশপাশের কিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কাজ চলবে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নির্দিষ্ট কিছু অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যে এলাকায় গ্যাস থাকবে না :চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধাবাড়ী, সানারপাড়, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর।
তিতাস জানিয়েছে, এসব এলাকায় সব ধরনের গ্রাহক- বাসাবাড়ি, বাণিজ্যিক ও শিল্প-গ্যাস পাবেন না। এছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম