বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের মানবিক সহায়তা ত্বরান্বিত করতে
মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৩:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ, মালয়েশিয়াসহ কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ত্বরান্বিত করতে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর রয়টার্সের।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের সফরের শুরুতে এ ঘোষণা দেন তিনি।

আনোয়ার ইব্রাহিম এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “মিয়ানমারে শান্তি নিশ্চিত করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার, পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেয়া জরুরি। প্রথমে শরণার্থীদের জন্য, এরপর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের জন্য।”

আনোয়ার বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ মিশন পরিচালনার জন্য মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সমন্বয় করবেন। এ উদ্যোগে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডও যুক্ত থাকবে। এ বছর আসিয়ান আঞ্চলিক জোটের চেয়ারম্যান দেশ হিসেবে মালয়েশিয়া এই উদ্যোগের নেতৃত্ব দেবে।” 

তিনি আরো বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের বিপুল সংখ্যা সামাল দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা আমাদের উদ্বিগ্ন করছে।”

এছাড়াও, জাতিসংঘের তথ্যানুযায়ী, গত ১৮ মাসে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ক্রমবর্ধমান সংঘাত ও সহিংসতার কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার জেলায় বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমার   প্রতিনিধি   মালয়েশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close