প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩:১২ পিএম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পিঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পিঁয়াজ আমদানি করা হবে।’
পাটপণ্য রফতানিতে ভারতের বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাট পণ্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে রফতানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না।’
শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে। ব্যবসায়ীরা কীভাবে মোকাবিলা করছেন, তারাই ভালো বলতে পারবেন। তবে এক্ষেত্রে সমস্যা আছে বলে মনে হচ্ছে না। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও, এখনো সাড়া মেলেনি।
স্বদেশ প্রতিদিন/এমএম