সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠনের দাবিতে আমরণ অনশনে ৮ শিক্ষার্থী অসুস্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিআইটির (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠনের দাবিতে আমরণ অনশনে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজের আটজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন শুরুর ৪২ ঘণ্টা পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পর্যন্ত অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন আমির হামজা বদর, অপূর্ব কুমার দাস, নির্ঝর, আয়নান চৌধুরী, লুৎফর রহমান, আমান উল্লাহ, আমিন আহমেদ লুৎফর এবং মো. ইফাজ। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “প্রকৌশল শিক্ষা দেশের শিল্প, প্রযুক্তি ও অর্থনীতির মেরুদণ্ড হলেও কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিতে উদাসীন। আমাদের অনশনে এনসিপিসহ কয়েকটি সংগঠন একাত্মতা জানিয়েছে, কিন্তু কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তরের পক্ষ থেকে কেউ এসে খোঁজও নেয়নি। তাদের দেখা উচিত, দেশের ভবিষ্যৎ প্রকৌশলীরা কেমন অসহায়ভাবে মৃত্যুযন্ত্রণা ভোগ করছে।”

ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা গত ২০ মে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ অ্যাকাডেমিক শাটডাউন পালন শুরু করেন। দীর্ঘ দুই মাস শান্তিপূর্ণ আন্দোলনের পর ২৭ জুলাই থেকে তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। ৩১ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৯ দিনের মধ্যে লিখিত সমাধান দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন তারা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো লিখিত প্রতিক্রিয়া না পাওয়ায় গত ১০ আগস্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী এনামুল হোসেন ইরান বলেন, “আমরা ১৬ জন শিক্ষার্থী এখানে অনশনে বসেছিলাম। এরমধ্যে ৮ জন অসুস্থা, তারমধ্যে একজনের অবস্থা খুবই খারাপ। আমরা বাকি ৮ জন এখনও সুস্থ আছি।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্বতন্ত্র শিক্ষাবোর্ড   অনশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close