প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১:৫৭ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ২:২৭ PM

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, সাংবাদিক আজিজার রহমান এবং তরুণ মানবকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহিনুর আলম।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় যুব সমাজ অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম