শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      ● হুথি হামলার মধ্যে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, ম্যানহাটনে বিএনপির আনন্দ মিছিল      ● ফখরুলের গাড়িবহরে হামলা মামলায় সোহেল হোসেন গ্রেপ্তার      ● ২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      ● জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া মাছ-সবজির বাজার      ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান      ● রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা রাষ্ট্রপতির      ● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:১৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। 

আজ সোমবার (১১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই সিদ্ধান্তের কথা জানান। 

প্রধানমন্ত্রী আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্র ত্যাগ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকারের প্রতিশ্রুতি দিয়েছে। তার মতে, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার জন্য দুই রাষ্ট্র সমাধানই সর্বোত্তম পথ।

ইসরায়েল এই সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেছে এবং বলেছে এটি ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত’ করার সামিল। এছাড়া যুক্তরাষ্ট্রও ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার অবস্থানে রয়েছে।

আলবানিজ জানান, যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৭ শতাংশ এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বা সরিয়ে নেওয়ার নির্দেশনার আওতায়। সংস্থাটি আরও সতর্ক করেছে, সামরিক অগ্রগতি হলে তা ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশ গাজা শহরের ওপর ইসরায়েলের নতুন দখল পরিকল্পনাকে কঠোর সমালোচনা করেছে এবং বলেছে, এটি সংঘাত ও রক্তপাত বাড়াবে।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে এই পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি, বন্দিদের মুক্তি ও মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে।

হামাস, ইরান, সৌদি আরবসহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে অভিহিত করেছে। মিশর, জর্ডান, তুরস্ক, স্পেনসহ বহু দেশ এটিকে দ্বিরাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন   অস্ট্রেলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close