শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      ● হুথি হামলার মধ্যে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, ম্যানহাটনে বিএনপির আনন্দ মিছিল      ● ফখরুলের গাড়িবহরে হামলা মামলায় সোহেল হোসেন গ্রেপ্তার      ● ২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      ● জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া মাছ-সবজির বাজার      ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান      ● রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা রাষ্ট্রপতির      ● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       
বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ পিএম

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড তারকা শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, গত এক বছরে তার মোট সম্পদের পরিমাণ কমলেও অন্য অভিনেতাদের তুলনায় তিনি এখনো অনেক এগিয়ে।

প্রতিবেদন অনুযায়ী, এক বছরে শাহরুখ খানের সম্পদ কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি। গত বছর তার মোট সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। নতুন মূল্যায়নে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি রুপিতে।

শাহরুখ খানের আয়ের উৎস শুধু অভিনয় নয়। তার প্রযোজনা ও ভিএফএক্স প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মূল প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস তার সম্পদের গুরুত্বপূর্ণ অংশ।

হুরুনের হিসাব অনুযায়ী, ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, স্টক মার্কেট ও আন্তর্জাতিক বিনিয়োগের মূল্যায়নে পরিবর্তনের কারণেই শাহরুখের মোট সম্পদের হিসাবে এ ধরনের ওঠানামা হয়েছে।

তালিকায় শাহরুখ খানের পর দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন সালমান খান ও হৃতিক রোশনও।

এদিকে ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমার সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, দীপিকা পাডুকোন, রানি মুখোপাধ্যায়, অভয় বর্মা, রাঘব জুয়াল, অনিল কাপুর ও সৌরভ শুক্লা।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শাহরুখ খান   হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬   ভারতের ধনী অভিনেতা   শাহরুখ খানের সম্পদ   বলিউড   অমিতাভ বচ্চন   সালমান খান   হৃতিক রোশন   রেড চিলিজ এন্টারটেইনমেন্ট   কলকাতা নাইট রাইডার্স   কিং সিনেমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close