শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:২৫ AM আপডেট: ১১.০৮.২০২৫ ১১:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে একনলা বন্দুকসহ জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। 

গতকাল রবিবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

অন্যদিকে একই রাতে পালেরহাট সংলগ্ন দক্ষিণ হামছাদী গ্রামে অভিযান চালিয়ে নাঈম নামের এক মালয়েশিয়ান প্রবাসীর মৎস্য খামার থেকে ইয়াবা, তিনটি বিদেশি মদের বোতল ও গাঁজা সহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যুবদল নেতাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। পরবর্তীতে নাঈমের মৎস্য খামারে অভিযান চালিয়ে মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার অনুসারীরা পালিয়ে গেছে। আসামি ও উদ্ধারকৃত সরঞ্জামগুলো আইনী প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close