শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া মাছ-সবজির বাজার      ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান      ● রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা রাষ্ট্রপতির      ● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া মাছ-সবজির বাজার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর বাজারে বেশ কিছু সবজি ও মাছের দাম বেড়েছে। কয়েক দিনের ব্যবধানে কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত এবং মাছের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যেই বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। পাঁচ লিটারের বোতলের সরবরাহও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গত রোববার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৬৫ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাকভাড়াও বেড়েছে। এতে উৎপাদনস্থল থেকে পাইকারি এবং পাইকারি থেকে খুচরা বাজার—সরবরাহের প্রতিটি ধাপে পণ্যের দামে বাড়তি চাপ তৈরি হয়েছে।

বাড়ছে সবজির দাম

বাজার ঘুরে দেখা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর কয়েক ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

এর মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি। চার দিন আগে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন এখন ১০০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পটোল, কাঁকরোল ও বরবটির দামও বেড়েছে। আগে এসব সবজি ৮০ টাকা কেজি দরে পাওয়া গেলেও এখন ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

তবে বাজারে বেশ কিছুদিন ধরে ব্রয়লার মুরগি, ডিম, আটা ও ময়দার দাম তুলনামূলক চড়া রয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহের আগে বেশির ভাগ সবজির দাম তুলনামূলক কম ছিল।

মাছের দামও ঊর্ধ্বমুখী

সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের মাছের দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

শিং মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে এখন ৫০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। এছাড়া কই, পাবদা, চিংড়ি, তেলাপিয়া, পাঙাশ ও রুই মাছের দামও কিছুটা বেড়েছে।

চড়া আটার-ময়দার দাম, অপরিবর্তিত মুরগি-ডিম

গত এক মাসে খোলা আটার দাম কেজিতে ৫ টাকা এবং ময়দার দাম ১০ টাকা বেড়েছে। বর্তমানে খোলা আটা ৫০ টাকা এবং খোলা ময়দা ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজি এবং ডিম ১৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, প্রায় দেড় মাস ধরে মুরগি ও ডিমের দাম এ পর্যায়েই রয়েছে। এর আগে এসব পণ্যের দাম প্রায় ২০ টাকা কম ছিল।

কমেছে বোতলজাত সয়াবিনের সরবরাহ

বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল কম পাওয়া যাচ্ছে। পাঁচ লিটারের বোতলের সরবরাহও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

চলতি মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছিল ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলো। এর ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে ২০৪ টাকা হয়।

এর আগে প্রায় দুই মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম ছিল। দাম বাড়ানোর পর কিছুদিন বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও এখন আবার তা কমে গেছে।

বিক্রেতাদের ভাষ্য, কোম্পানিগুলো বাজারে আগের তুলনায় কম পরিমাণে তেল সরবরাহ করছে। সরবরাহকারীদের (ডিলার) কাছ থেকে তারা জানতে পেরেছেন, কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়াতে চায়। তবে রাজধানীর সব বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একইভাবে কমেনি।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মাছের দাম   সবজির দাম   সয়াবিন তেল   বোতলজাত সয়াবিন   তেলের দাম   জ্বালানি তেল   নিত্যপণ্যের বাজার   রাজধানীর বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close