সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      
ক্লোরিন গ্যাস লিক হওয়ায় ইরাকে হাসপাতালে ভর্তি ৬০০ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:২৭ পিএম

ইরাকের একটি পানি শোধনাগারে ক্লোরিন গ্যাস লিক হওয়ার ফলে ৬০০ জনের বেশি শিয়া মুসলিম ভক্ত শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছে। 

রোববার (১০ আগস্ট) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে, খবর আল জাজিরার।

ইরাকের কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলের দুটি পবিত্র শিয়া শহর, নাজাফ ও কারবালার মধ্যবর্তী পথে রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রতি বছর লক্ষ লক্ষ শিয়া মুসলিম ভক্ত কারবালায় এসে ইমাম হুসেন এবং তাঁর ভাই আব্বাসের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং ‘আরবাইন’ নামে ৪০ দিনের শোক পালন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কারবালায় ক্লোরিন গ্যাসের লিকেজে শ্বাসকষ্টসহ ৬২১ জন আহত হয়েছে। সবাই যথাযথ চিকিৎসা পেয়ে এখন সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কারবালা-নাজাফ সড়কের একটি জল শোধনাগারে ক্লোরিন গ্যাসের লিক হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ক্লোরিন গ্যাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close