
সংগৃহীত ছবি
বিয়ে মানুষকে শালীন ও পরিপূর্ণ জীবনযাপনের পথ দেখায়। ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মানুষের নৈতিকতা ও ধর্মনিষ্ঠা বৃদ্ধি পায়। নবী কারিম (সা.) বলেছেন, বিয়ের সামর্থ্য থাকলে দেরি না করে বিয়ে করা উচিত, কারণ বিয়ে চোখকে নীচু রাখে এবং লজ্জাস্থানের রক্ষা করে। যারা সামর্থ্য নেই, তারা রোজা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
(সুত্র: বোখারি : ৫০৬৫, মুসলিম : ১৪০০)
দ্রুত বিয়ে হওয়ার জন্য কার্যকর আমল ও দোয়া
১. সালাতুল হাজত নামাজ ও বিশেষ দোয়া
বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে নিচের দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। এটি নামাজের পর কিংবা যেকোনো সময়ে যে কোনো জায়গায় পড়া যায়।
দোয়া:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থ: “হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন, যারা আমাদের চোখের শান্তি হবে এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করে দিন।” (সুরা ফুরকান: ৭৪)
২. ইয়া ফাত্তাহু নামের আমল
যাদের বিবাহের বয়স অতিক্রম করেও বিয়ে হয়নি, তারা ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে ৪০ দিন ধরে প্রতিদিন ৪০ বার ‘ইয়া ফাত্তাহু’ (يا فتّاح) নাম পড়তে পারেন। এর অর্থ “হে উন্মুক্তকারী বা প্রস্তুতকারী”। এই আমল দ্রুত বিয়ে সাধন করে বলে জানা যায়।
৩. সুরা মুমতাহিনা তেলাওয়াত
কিছু আলেম বলেন, চল্লিশ দিন নিয়মিত সুরা মুমতাহিনা তেলাওয়াত করলে দ্রুত বিয়ে হয়।
কোরআন থেকে কিছু আয়াত পাঠের আমল
সুরা তাওবার আয়াত (তাওবা: ১২৯)
فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ: “যদি তারা বিমুখ হয়, তবে বলো, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমি তাঁর ওপর ভরসা করি, তিনিই মহান আরশের অধিপতি।”
সুরা কাসাস আয়াত (কাসাস: ২৪)
فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ: ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।
অর্থ: “তাঁদের জন্য পানি দিয়েছিল, তারপর ছায়ার নিচে এসে বলল, হে আমার রব, আমি যে কোনো ভালোর দরিদ্র।”
সুরা ইয়াসিন তেলাওয়াত
সুরা ইয়াসিন বিয়েসংক্রান্ত সব সমস্যার সমাধান করে দেয়। এই সুরাটি পড়ার একটি বিশেষ আমল রয়েছে। যাদের বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না, তাদের জন্য এ আমলটি কার্যকরী। আমলটি হলো সুরা ইয়াসিনে ৭টি মুবিন রয়েছে। প্রতিদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়ে উঠে, তখন পশ্চিমমুখী হয়ে সুরা ইয়াসিন পড়া। আর যখনই ‘মুবিন’ শব্দ উচ্চারিত হবে, তখনই শাহাদাত আঙুল দিয়ে পেছনের দিকে অর্থাৎ সূর্যের দিকে ইশারা করা। এ ছাড়াও দ্রুত বিয়ে হওয়ার জন্য প্রতিদিন ১১ বার সুরা দোহা পড়ার আমলও করা যেতে পারে।