শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাসানী বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির উদ্যোগে শিক্ষকদের নিয়ে সেমিনার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৫০ পিএম
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ

টাঙ্গাইলের ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘কিওয়ার্ড, সিকুয়েন্স, ইম্পর্টেন্স: এ পটেনশিয়াল টেকনিক ফর কোয়ালিটি থিসিস অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ আগস্ট) দুপুরে ‎বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি বলেন, ‘‘গবেষণাপত্র যারা পড়বেন তাদের জন্য গবেষণাপত্রকে খুবই গুরুত্ব দিয়ে পাবলিকেশন করতে হবে। এ টেকনিকগুলো জানা খুবই জরুরি কারণ ভাল রেজাল্ট যদি কেউ না'ই দেখে এর কোনো মূল্য নেই। রেজাল্ট আমার আছে কিন্তু কেউ জানলো না, কেউ সাইন ইন করলো না, কেউ দেখলো না সেটা কিন্তু হলো না। আমার রেজাল্ট আছে, আমি এমনভাবে উপস্থাপন করেছি যা পাঠককে আকৃষ্ট করেছে এবং এর গুরুত্ব আছে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।’’

‎সেমিনারের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ‘ইউনিভার্সিটি অব পুত্রা’ মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও এমবিএসটিইউ জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডিটর-ইন-চিফ অধ্যাপক ড. মোহাম্মদ মোকাদ্দেস আলী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ।‎


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভাসানী বিশ্ববিদ্যালয়   আইকিউএসি   সেমিনার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close