মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কুমিল্লা বোর্ডে ৮৪৪ জনের ফল পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮৪৪ জন শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে এবং ১৯০ জন অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে।

আজ রবিবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন পাস করে। ৬০ হাজার ৯৯১জন অকৃতকার্য হয়।

অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৫৩১ জন তাদের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। মোট ৭৫ হাজার ৮৭৭টি পাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। বিধি মোতাবেক উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর নতুন ফল তৈরি করা হয়।

পুনঃনিরীক্ষণের জন্য জিপিএ-৫ বেড়েছে ৬৭টি। আগে জিপিএ ৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   এসএসসি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close