বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে না আলোচিত পরীক্ষার্থী আনিসা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বাঙলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ শেষ পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না।

প্রসঙাগত, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী গত ২৬ জুন পরীক্ষার প্রথম দিনে এক ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছান। কারণ হিসেবে তিনি জানান, সেদিন সকালে তার মা স্ট্রোক করেন। আর সেসময় পরিবারের অন্য কেউ না থাকায় তাকেই মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরীক্ষাকেন্দ্রে আনিসার কান্নাভেজা ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

তখন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার জানিয়েছিলেন, আনিসার পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে।

কিন্তু, শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, এ বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি এবং এখন আর হওয়ার সম্ভাবনাও নেই।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির জানান, এ বিষয়ে বোর্ডের কোনো সিদ্ধান্ত নেই। মন্ত্রণালয়ের নির্দেশে দুটি পৃথক তদন্ত টিম ঘটনাটি যাচাই করে প্রতিবেদন দিয়েছে, যেখানে আনিসার দাবির সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে আনিসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এইচএসসির আর দুটি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। এ বছর সাড়ে ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৩৯১ জন কোনো পরীক্ষায় অংশ নেননি।

শিক্ষার্থীদের মধ্যে অনেকে অভিযোগ করছেন, উচ্চতর গণিত, রসায়ন ও তথ্যপ্রযুক্তির প্রশ্ন কঠিন হওয়ায় ফল নিয়ে তারা শঙ্কিত।

তবে, শিক্ষা বোর্ড জানিয়েছে, এবার খাতা মূল্যায়নে কোনো গ্রেস বা সহানুভূতির নম্বর দেয়া হবে না।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পরীক্ষা   সুযোগ   আনিসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close