বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৮ ঘণ্টা ভ্রমণ করে পৃথিবীতে ফিরলেন ৪ মহাকাশচারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩:১৭ পিএম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সফলভাবে পাঁচ মাসের মিশন শেষ করে চারজন নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন।

শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে তারা ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রে অবতরণ করেন স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে।

নভোচারীরা হলেন- মার্কিন অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি, এবং রাশিয়ার কিরিল পেসকভ।

আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ১৮ ঘণ্টা ভ্রমণ করে তারা পৃথিবীতে ফেরেন। প্রবল গতিতে বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের তাপমাত্রা ১ হাজার ৯২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এরপর বিশাল প্যারাসুট খুলে গতি ঘণ্টায় ২৮ হাজার ১০০ কিলোমিটার থেকে ২৫ কিলোমিটারে কমিয়ে সমুদ্রে নরমভাবে অবতরণ করে ক্যাপসুলটি।

ক্রু-১০ নামে পরিচিত এই দল ১৪৬ দিনের মিশনে উদ্ভিদের বৃদ্ধি, মাধ্যাকর্ষণের প্রভাবে কোষের প্রতিক্রিয়া সহ ২০০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেন। নাসা জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ ও সময়-সংবেদনশীল গবেষণার ফলাফল নিয়ে ফিরেছেন।

অবতরণের পর স্পেসএক্সের জাহাজ ক্যাপসুলটি উদ্ধার করে তোলার পর নভোচারীরা কয়েক মাস পর প্রথমবারের মতো পৃথিবীর বাতাস গ্রহণ করেন। এ মিশনের মাধ্যমে নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অধীনে মহাকাশ স্টেশনে দশম ক্রু রোটেশন মিশনের সমাপ্তি ঘটল।

সোর্স: ডয়েচে ভেলে

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মহাকাশচারী   বিশ্ব   মহাকাশ   পৃথিবী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close