প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৫৯ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৬:৫৩ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। তার নেতৃত্বেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ বিশ্বব্যাপী সমৃদ্ধশালী দেশের মর্যাদা পাবে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিলি শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।
বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে মিডিয়া কমিশন গঠন করবেন তারেক রহমান। ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছর শাসনকালে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ছিলেন। বর্তমানে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা হত্যা করেছে। কিছু মহল বিএনপির ওপর এ দায় চাপানোর অপপ্রয়াস চালাচ্ছে। তিনি সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
প্রচারপত্র বিলিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিজান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাজী রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সোনারগাঁ উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি নাজমুল করিম ইয়াসিন, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা ইউনুস খাঁন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আফসান আদিব, ছাত্রদল নেতা আজমাইন আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ