বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:১৩ পিএম

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার ঘটনার দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভুঁইয়া।

মানববন্ধনে প্রেসক্লাব ছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করে টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

আরো বক্তব্য দেন টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশেনর ভারপ্রাপ্ত সভাপতি এসএম সোহেল, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ সালাহউদ্দিন।


মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবী করছি। সম্প্রতি সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়া প্রয়োজন।’

তারা আরো বলেন, ‘সাংবাদিকরা সব সময় অন্যায়, অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে লিখতে ও বলতে গিয়ে হত্যার এবং নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত একটি হত্যার বিচার দৃশ্যমান হয়নি। ইতোমধ্যে আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অন্যান্য হত্যার বিচার না করায় সন্ত্রাসীরা এই ধরণের অপরাধ ঘটানোর সাহস দেখাচ্ছে।’

দ্রুত বিচার ট্রাইবুন্যালে তুহিন হত্যার বিচার করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা হউক। যাতে করে অপরাধীরা এই ধরণের ঘটনায় জড়িত হওয়ার সাহস না দেখাতে পারে। অন্যথায় সাংবাদিক আরো কঠোর কমূর্সচির হুঁশিয়ারি দেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close