বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:১২ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৪:২৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে ১৪টি উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘‘স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয়, ক্রীড়া প্রেমী ও ক্রীড়াবিদরা যেন খেলাধুলা করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা মিলে স্টেডিয়ামের ব্যবহার নিশ্চিত করবেন।’’

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, ‘‘শুধু স্টোডিয়াম উদ্ধোধন করে শেষ নয়, বরং তার যথাযথ ব্যবহারে সুনিশ্চিত করতে হবে।
সব মিনি স্টোডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারা দেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’’

অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা আরো বলেন, ‘‘এ মিনি স্টোডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করবেন।
এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা উঠে আসবে। এ ক্ষেত্রে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সহযোগিতা নিয়ে আমাদের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে। যাতে জাতীয় পর্য়ায়ে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। খেলাধুলার মধ্যে দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে।’’

অভিভাবকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আপনাদের সন্তানদের বেশি বেশি করে খেলাধুলায় অংশ গ্রহণে উৎসাহিত করুন। কারণ খেলাধুলা সুস্বাস্থ্যের পাশাপাশি মাদক এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।’’ 

আসিফ মাহমুদ আরো বলেন, ‘‘খেলাধুলার পাশাপাশি আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সারা দেশে উদ্যোক্তা গড়ে তোলার জন্য নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছি। যাতে করে আমাদের দেশের যুব সমাজসহ নারীরা উদ্ভাবনী দিয়ে স্বনির্ভর হওয়ার পাশাপাশি আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দেশ   উপজেলা   মিনি স্টেডিয়াম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close