প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:২২ পিএম

নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনা করেন কালবেলার উপজেলা প্রতিনিধি শাহনূর খান আলমগীর।
এসময় বক্তব্য দেন, দৈনিক ঢাকার উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম, সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটন, মানবজমিন প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, আমার দেশ প্রতিনিধি জালাল উদ্দিন মনির, সংবাদ প্রতিনিধি আসাদুজ্জামান কল্লোল, মোহনা টিভির প্রতিনিধি সাইদুল আলম সোরাফ, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, আনন্দ টিভির প্রতিনিধি আবু কাউছার, আমার বার্তার প্রতিনিধি এম কে জসিম উদ্দিন, রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,আনোয়ার হোসেন, নিউ মডেল প্রেসক্লাব সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক হুমায়ন কবির, মিঠু সুত্রধর পলাশ, জামাল হোসেন পান্না সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা সকল ক্লাবের সদস্যবৃন্দ ।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন ছিলেন একজন সৎ ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী, যিনি দীর্ঘদিন নানা চাপ ও হুমকি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ