প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:২৬ পিএম

টাঙ্গাইলের মধুপুরে আজ শনিবার (৯ আগস্ট) বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদসহ গারো ও কোচ সম্প্রদায়ের ৭ টি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দিবস উদযাপন ঘিরে ছিল র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে পীরগাছা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সেন্ট পলস হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন গারো নেতা ইউজেন নকরেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থিউফিল নকরেক, এবং উদ্বোধন ঘোষণা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন- বক্তব্য রাখেন গারো লেখক ড. গ্রেনার নকরেক, গারো নারী সংগঠক এবং আচিকমিচিক সোসাইটির সভানেত্রী সুলেখা ম্রং, গারো আইনজীবি জন জেত্রা, টাঙ্গাইল বিভাগীয় বনকর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, গারো শিক্ষক এপ্রিল পল মৃ, অবসরপ্রাপ্ত কোচ দায়রা জজ জগদীশ চন্দ্র বর্মন, মধুপুর থানার ওসি এমরানুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রমুখ। পরে গারো ও শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম