শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই আন্দোলনকারীদের সারাজীবন মনে রাখার অনুরোধ শিল্প উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের পাঁচলাইশে ‘জুলাই স্মৃতি উদ্যানে’ স্মৃতিস্তম্ভ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।  এ সময় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এ নিয়ে কোনো প্রশ্ন নেই।”

আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে ‘জুলাই স্মৃতি উদ্যানে’ সম্ভাব্য স্থান ঘুরে দেখার পর আদিলুর রহমান খান এসব কথা বলেন।

এ উপদেষ্টা আরো বলেন, “তাদের (জুলাই আন্দোলনকারী) অবদান শুধু আমরা নই, ভবিষ্যতের সরকারগুলোও স্মরণে রাখবে, বাংলাদেশের মানুষ সেটাই চায়।”

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, “চট্টগ্রামে একটি স্মৃতিস্তম্ভ অবশ্যই হবে। কোথায় হবে- সে আলোচনা ছিল অনেক দিন ধরে। যেহেতু শহীদদের নামে এই পার্কের নামকরণ, তাই পার্কের মাঝখানেই এটি স্থাপনের চিন্তা করা হয়েছে। এমন নকশা করতে হবে, যা হবে সবচেয়ে সুন্দর ও অর্থবহ।”

তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের লক্ষ্য- এমন জায়গায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা, যাতে চট্টগ্রামের শহীদদের স্মৃতি চিরকাল অম্লান থাকে।”

পরে সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন শিল্প উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিল্প উপদেষ্টা   জুলাই আন্দোলনকারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close