প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত বন্ধের জন্য কৃতিত্ব না দেওয়া এবং নিষেধ থাকা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
গত বুধবার যুক্তরাষ্ট্র ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট রপ্তানি শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে, যা ভারতের অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এই পরিস্থিতিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গোপনে পরামর্শ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্প— দুজনেই আমার খুবই ভালো বন্ধু। ট্রাম্পকে সামলানোর ব্যাপারে আমি মোদিকে পরামর্শ দিতে পারি, তবে সেটা গোপনে করবো।”
তিনি আরও বলেন, “ডোনাল্ড ট্রাম্প এবং মোদির সম্পর্কের উন্নতি ঘটলে তা ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সবারই উপকার হবে। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এখন প্রয়োজন দুই দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন না করে শুল্ক ইস্যুতে সমঝোতা হওয়া। এই সমঝোতা ভারত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্যই ভালো হবে, কারণ উভয় দেশই ইসরায়েলের বন্ধু।”
সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড
স্বদেশ প্রতিদিন/ আরএফ