শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:৫১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) এ আহ্বান জানান তিনি। তার মতে, এ পদক্ষেপই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “ইরানের তৈরি করা পারমাণবিক অস্ত্রভান্ডার সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এখন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে, মধ্যপ্রাচ্যের সব দেশ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিক। এতে মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত হবে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’’

এরআগে, ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম অগ্রাধিকার হচ্ছে এ চুক্তির পরিধি আরো বিস্তৃত করা।

উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া। এর লক্ষ্য হলো, ইসরায়েল ও মুসলিম বিশ্বের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা কমিয়ে আনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা।

তথ্যসূত্রঃ শাফাক নিউজ, দ্য জেরুজালেম পোস্ট


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্য   ইসরায়েল   আহ্বান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close