সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      
মুখ খুললেন ম্রুণাল ঠাকুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৮:৪৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের উঠতি লাবণ্যময়ী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী সুপারস্টার ধানুশএই দুই তারকার ‘সম্ভাব্য সম্পর্ক’ নিয়ে ইতিমধ্যেই সরগরম নেট দুনিয়া। রোমাঞ্চ আর রহস্যে ঘেরা এই গুঞ্জনের মাঝে এবার যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক হেঁয়ালিপূর্ণ ভিডিও পোস্টে তিনি প্রেমে পড়া নিয়ে যা বললেন, তা যেন আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ভক্ত মহলে। মুখে কিছু না বললেও চোখে-মুখে ধরা পড়ল অন্যরকম এক অনুভূতির ছায়া, তাহলে কি প্রেমে জড়িয়েই পড়েছেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আপাতত আমার পুরো নজর রয়েছে আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনও তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার কেরিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই।‘

তবে, ম্রুণালের এই মন্তব্য ঘিরে এবার নতুন করে গুঞ্জনের সন্ধান পেয়েছেন নিন্দুকরা। অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত বিষয়টিই হল, ধানুশের সঙ্গে প্রেম।


তবে কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প?

উল্লেখ্য, ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুশের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুশ।

জানা যায়, সম্প্রতি ম্রুণালের তারকাখচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধানুশ। আর সেখানেই এই নায়ককে, ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, অভিনেত্রীর সন অফ সর্দার ২-এর প্রিমিয়ারেও মুম্বাই পৌঁছে ছিলেন ধানুশ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধানুশ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মুখ   ম্রুণাল ঠাকুর   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close