সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
রিকশায় ওড়না পেঁচিয়ে আহত ছায়া আর নেই
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:২৬ পিএম

রিকশায় ওড়না পেঁচিয়ে আহত হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন যশোরের এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া ছায়া (১৮)। 

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গত ২৫ জুলাই যশোর শহরের দড়াটানা থেকে খড়কি এলাকায় বোনের বাসায় যাওয়ার পথে রিকশায় থাকা অবস্থায় তাঁর ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ছায়া রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে যশোর জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ড ছিঁড়ে যায় এবং স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ত্রোপচার করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ছায়ার মৃত্যুর খবরে যশোর সদর উপজেলার দৌগাছিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব, শিক্ষক ও এলাকাবাসী সবাই তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মৃত্যু   যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close