বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
ভবদহে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা চেয়ে ডিসির কাছে স্মারকলিপি
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:১৭ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৮:২৫ PM

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

সংগ্রাম কমিটির নেতারা অভিযোগ করেন, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড কিছু উদ্যোগ নিলেও বাস্তবায়নের ধীরগতি এবং পর্যাপ্ত নজরদারির অভাবে সমস্যা নিরসনে আশানুরূপ অগ্রগতি হয়নি। এর ফলে চলতি বর্ষা মৌসুমে ভবদহ ও আশপাশের প্রায় ১৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি।

কমিটির দাবি, ভবদহ ২১ ভেন্ট স্লুইসগেটের মধ্যে বর্তমানে মাত্র ৮টি গেট খোলা রয়েছে। অবশিষ্ট গেটগুলো খুলে দিলে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হতো। অথচ বারবার ‘কারিগরি ত্রুটি’র অজুহাতে গেটগুলো বন্ধ রাখা হয়েছে, যা নেতৃবৃন্দ “ভিত্তিহীন” বলে আখ্যা দেন। তারা অবিলম্বে সব গেট খুলে দেওয়ার দাবি জানান।

কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালী ও সদস্য সচিব চৈতন্য কুমার পাল স্বাক্ষরিত স্মারকলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, আমডাঙ্গা খালের জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতা কাটিয়ে জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান করে খনন কাজ শুরু করতে হবে। ভবদহ ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, ইপিজেড এলাকার বালিভরাটের পানি খালে ফেলা বন্ধ করা, টিআরএম (ট্রাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন প্রক্রিয়া আরও গতিশীল ও বিস্তৃত করা এবং ঘের নীতিমালা কার্যকর করে অবৈধ ঘের উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভবদহ   জলাবদ্ধতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close