মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কলেজের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:১৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক দেওয়ান (৪৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খালেক সদর উপজেলার পাছবারইল গ্রামের বাসিন্দা এবং আশকর দেওয়ানের ছেলে।

কলেজ ও পারিবারিক সূত্রে জানা যায়, খালেক ও তার ভাই হেকমতসহ ৪ জন শ্রমিক প্রায় দেড় মাস ধরে দৈনিক মজুরিতে কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। একপর্যায়ে ছাদের বৈদ্যুতিক তারে জড়িয়ে খালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন কাজ করলেও কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করেনি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ছাদে কাজ চলছিল। প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই হেকমত জানান, হঠাৎ দেখি ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গেছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেচেঁ নেই।

পরিবারের দাবি, কলেজ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এ ঘটনায় মামলা না করার জন্য তাদের ওপর চাপও সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ স্বজনদের।

দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুজ্জামান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা পরিবারকে আর্থিক সহায়তা এবং একজনকে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করব।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান,  নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেছে। অনুমতি সাপেক্ষে লাশ হস্তান্তর করা হবে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কলেজ   ছাদে   বিদ্যুৎস্পৃষ্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close