বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে ৫টি খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:২৩ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৭:২৫ PM

সাপ্তাহিক বাজার করে সব কিছু ফ্রিজে গুঁজে রাখাই যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। মাছ, মাংস কিংবা সবজি দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি আমরা। তবে জানেন কি—কিছু নির্দিষ্ট খাবার ফ্রিজে রাখলে শুধু গুণগত মানই নষ্ট হয় না, স্বাদও একেবারে পরিবর্তিত হয়ে যায়?

নিচে এমনই ৫টি সাধারণ খাবারের তালিকা দেওয়া হলো, যেগুলো ভুল করেও ফ্রিজে রাখা উচিত নয়।

১. পাউরুটি:
অনেকে ভাবেন, পাউরুটিতে ছত্রাক পড়া রোধ করতে ফ্রিজে রাখা সবচেয়ে ভালো উপায়। কিন্তু আসলে ফ্রিজে রাখলে পাউরুটি দ্রুত শুকিয়ে যায় এবং খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। তাই পাউরুটি বা কেক জাতীয় খাবার ঠান্ডায় নয়, শুকনো ও ঠান্ডা স্থানে রাখাই উত্তম।

২. আলু:
কাঁচা আলু ফ্রিজে রাখলে এর স্টার্চ ঠান্ডার সংস্পর্শে এসে শর্করায় রূপ নেয়, যা স্বাদ ও গঠন—দুইই নষ্ট করে। তাই আলু সংরক্ষণের জন্য অন্ধকার ও শুষ্ক জায়গায়, ঝুড়িতে রেখে দিন।

৩. পেঁয়াজ:
পেঁয়াজ খুব ঠান্ডা পরিবেশে দ্রুত পচে যায়। অনেকেই অর্ধেক কাটা পেঁয়াজ ফ্রিজে রেখে দেন, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এতে দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্ম নেয়। কাটা পেঁয়াজ ব্যবহারের পর বাকি অংশ রেখে না দিয়ে পুরোটা একবারেই ব্যবহার করাই ভালো।

৪. মধু:
পিঁপড়ের ভয় কিংবা গরমের কারণে অনেকে মধু ফ্রিজে রাখেন। তবে এতে মধুর স্বাভাবিক স্বাদ ও গুণগত মান নষ্ট হয়ে যায়। বরং পিঁপড়া থেকে বাঁচাতে এক বাটিতে জল দিয়ে তাতে মধুর শিশি বসিয়ে রাখুন।

৫. রসুন:
ফ্রিজে রাখা রসুনের স্বাদ ও গন্ধ একেবারেই বদলে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এতে ছত্রাক জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই রসুনও ফ্রিজের বদলে শুষ্ক ও বাতাস চলাচল করে এমন জায়গায় সংরক্ষণ করুন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাপ্তাহিক বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close