বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৬:০৫ PM
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবার সাথে সাক্ষাৎ করেন তিনি।

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবার সাথে সাক্ষাৎ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘‘নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টা চিঠি দেয়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে সকল ধরনের সার্বিক সহযোগিতার করবে বিএনপি।”

এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফর বা কোনো দেশের কূটনীতিকদের সঙ্গে তাদের বৈঠক হওয়াটা স্বাভাবিক, তবে তা গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে তারা মানুষকে বিভ্রান্ত করেছেন বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘‘এনসিপি নেতৃবৃন্দ কক্সবাজারে গেছেন, সেখানে বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন এসব স্বাভাবিক বিষয়। কিন্তু তাদের লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে, তাদের কাছ থেকে দেশের জনগণ কোন ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না। সামনের দিনে জনগণ দেশে এমন শাসনব্যবস্থা দেখতে চায়, যেখানে সরকারের প্রতিক্ষেত্রে জবাবদিহিতা থাকে। জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়।’’

রমজানের আগে নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘‘নির্বাচিত সরকার হলে দেশে স্বচ্ছতা এবং সকল ধরনের ষড়যন্ত্র কমে যাবে এবং তার এই ঘোষণায় শুধু রাজনৈতিক দল নয়, জনগণের দাবি ও মানুষের আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে। জনআকাঙ্ক্ষা ধারণ করে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পাবো বলে আমরা আশাবাদী।’’

রিজভী আরো বলেন, ‘‘ভবিষ্যতে এমন শাসন দেখতে চাই, যা হবে সত্যিকারের জনগণের কাছে জবাবদিহিমূলক। জনগণ ও সেটি প্রত্যাশা করে।”

বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিমানের ত্রুটি থাকলে প্রকাশ করা উচিত। কিন্তু তথ্য লুকিয়ে রাখায় এমন দুর্ঘটনা ঘটছে, সৃষ্টি হচ্ছে গুজবও।’’

রুহুল কবির রিজভী বলেন, “মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুমা বেগমরা ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।”

এছাড়াও, বুধবার বিএনপির বিজয় মিছিলে জনদুর্ভোগ হয়েছে স্বীকার করে তার জন্যও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফুল উদ্দীন বকুল, এস এম জাহাঙ্গীর, কফিল উদ্দিন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  সরকার   জনগণ   রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close