বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৬:৩৫ পিএম

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদান পেল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ প্রকাশিত ফিফার সর্বশেষ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। রেটিং পয়েন্ট বেড়েছে রেকর্ড ‍৮০.৫১—যা চলতি হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ।

আগে যেখানে বাংলাদেশ ছিল ১২৮তম অবস্থানে, সেখানে এখন রেটিং ১১৭৯.৮৭ নিয়ে ১০৪ নম্বরে। গত জুনে মিয়ানমার সফরে গিয়ে পিটার বাটলারের দল ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন এবং ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চমক দেখায়। এই দুই জয়ে বাংলাদেশ ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। একইসঙ্গে র‍্যাঙ্কিংয়েও ঘটে বড় উত্থান।

নারী ফুটবলে বাংলাদেশের এটি এখন পর্যন্ত অন্যতম সেরা র‍্যাঙ্কিং। ২০১৩ ও ২০১৭ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সর্বোচ্চ ১০০তম স্থানে উঠেছিল—সেই রেকর্ডের কাছাকাছি আবারও পৌঁছাল লাল-সবুজের মেয়েরা।

অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে যাওয়া বাহরাইন র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ পিছিয়ে এখন ১১১তম। মিয়ানমার পিছিয়েছে এক ধাপ, তাদের অবস্থান এখন ৫৬তম।

শীর্ষস্থানেও এসেছে পরিবর্তন। ইউরো রানার্সআপ স্পেন দ্বিতীয় স্থান থেকে উঠে এসেছে এক নম্বরে, নিচে নেমেছে যুক্তরাষ্ট্র। তিন ধাপ এগিয়ে তৃতীয় হয়েছে সুইডেন। কোপা আমেরিকা জেতা ব্রাজিল নেমেছে চার থেকে সাত নম্বরে। আর্জেন্টিনার অবস্থান ৩০তম।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ফিফা   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close