শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, মোট দাঁড়াল ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:০৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে এই শুল্ক ‘জরিমানামূলক’ বলে উল্লেখ করেছেন তিনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের পণ্যে মোট শুল্ক এখন দাঁড়াল ৫০ শতাংশ—এর আগে থেকেই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ ছিল।

আজ বুধবার (৬ আগস্ট) হোয়াইট হাউসে এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণা অনুযায়ী, শুল্ক কার্যকর হবে ২১ দিন পর থেকে।

সপ্তাহের শুরুতেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ভারত যদি রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনা অব্যাহত রাখে, তবে তার ফল ‘গুরুতর অর্থনৈতিক হতে পারে’। তাঁর অভিযোগ ছিল, ভারত রাশিয়ার কাছ থেকে তুলনামূলক সস্তায় জ্বালানি কিনে প্রচুর মুনাফা করছে, যা ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতি অবিচার।’

এ নিয়ে ভারতের প্রতিক্রিয়া ছিল তীব্র। গত সোমবার দিল্লি জানিয়েছিল, শুধুমাত্র রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে ভারতকে নিশানা করা ‘অন্যায় ও রাজনৈতিকভাবে অনৈতিক’। ভারত আরও দাবি করেছে, এতে ‘দ্বিচারিতা’ আছে, কারণ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোয়াইট হাউসে একটি বন্ধুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সাম্প্রতিক এই শুল্ক বৃদ্ধি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 



আরও সংবাদ   বিষয়:  শুল্ক   ভারত   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close