মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নোরা ফাতেহির নতুন গান ‘ওহ মামা তেতেমা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আবারো নিজের উপস্থিতি জানান দিলেন। 

প্রকাশ করলেন তার আসন্ন গানের প্রথম ঝলক। ‘ওহ মামা তেতেমা’ শিরোনামের এই গানে শুধু পারফর্মই নয়, কণ্ঠও দিয়েছেন নোরা। তার সঙ্গে রয়েছেন আফ্রিকান সুপারস্টার রেইভ্যানি এবং চমক হিসেবে গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষালও। গানের পোস্টার নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

আফ্রো-ইনস্পায়ার্ড পোশাকে, আধুনিক ছোঁয়ায় ফ্যাশনের দিক থেকেও নজর কাড়ছেন নোরা। গানটির প্রকাশিত টিজার এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের।


গানটি প্রকাশ পাচ্ছে ৯ আগস্ট। এর মধ্য দিয়ে নোরা ফাতেহি আবারও প্রমাণ করলেন, তিনি শুধু নৃত্যশিল্পী বা অভিনেত্রীই নন, একজন বৈশ্বিক সংগীতশিল্পী হিসেবেও তার অবস্থান দৃঢ় করছেন। এর আগে জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ গানটি কণ্ঠ দিয়ে ছিলেন নোরা। যেটি এরই মধ্যে ১৩ কোটি ভিউ ছাড়িয়ে গেছে ইউটিউবে।

এই গান প্রকাশের খবরে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। এছাড়াও নোরা ফাতেহির ভক্তরাও তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নোরা ফাতেহি   গান   ‘ওহ মামা তেতেমা’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close