বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বৈরাচার হাসিনার পতন দিবস উপলক্ষে জাবিতে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:৫৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও লালন করতে এবং ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার(৫ আগস্ট) সকাল ১০টা ত্রিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। জাতীয় সংগীত শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহিদ মিনার থেকে শুরু হয়ে ছাত্রী হলের সম্মুখের রাস্তা প্রদক্ষিণ করে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময়  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২০২৪ এর অর্জন ধরে রাখতে হলে বৈচিত্র্যের নামে বিভাজন তৈরির বৈশিষ্ট্য থেকে বের হয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের ন্যায্য বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। যারা নির্দোষ, তাদের ওপর কোনো অবিচার করা হবে না, তবে যারা রক্ত ঝরিয়েছে এবং গর্হিত কাজের নির্দেশ দিয়েছে, তাদের বিচার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  স্বৈরাচার   হাসিনা   পতন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close