সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      
পারফরমেন্স ভিত্তিক স্কিমে ৩৬ শিক্ষার্থী ও ১৪ শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ০৪.০৮.২০২৫ ৬:০২ PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (এসইডিপি) ‘পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন (পিবিজিএসআই)’ স্কিমের আওতায় টাঙ্গাইলের নাগরপুরে ৩৬ জন কৃতী শিক্ষার্থী ও ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকাল নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন  করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামরুল হাসান, সবুক্তগীন সহকারী পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ, এবং উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচ এস সি সমমান পরীক্ষায় সফল মেধাবী ৩৬ জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী সমাপনী পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ১৪টি নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতির হার, প্রশাসনিক দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের ভিত্তিতে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়ার সময় মিলনায়তন কক্ষটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূর্ণ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ বলেন, ‘এই পুরস্কার বিতরণী শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  পারফরমেন্স   নাগপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close