সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
আয়ের অন্য পথ থাকলে অভিনয় ছেড়ে দিতাম: অহনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১২:৩৪ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ১০:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি ধর্মীয় অনুশাসনে জীবনযাপন শুরু করলেও অভিনয় চালিয়ে যাচ্ছেন, এ নিয়ে বারবার বিতর্কের মুখে পড়ছেন তিনি। বোরকা ও হিজাব পরা অবস্থায় নিয়মিত নাটকে কাজ করায় অনেকেই তার ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন।

অভিনয় ছেড়ে দেওয়ার কথা বললেও অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।
 
বর্তমানে বোরকা এবং হিজাব পরিধান করে ধর্মীয় অনুশাসন মেনে চলতে দেখা যায় অহনাকে। তবে অভিনয়ও জারি রেখেছেন এ অভিনেত্রী।

যা ঘিরে প্রায় সময়ই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। অনেকেই প্রশ্ন তোলেন, ধর্মীয় চেতনা থাকলে কেন এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি?

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কের জবাবে অহনা জানান, অভিনয় বাদে উপার্জনের জন্য অন্য কোনো মাধ্যম থাকলে শোবিজাঙ্গন ছেড়ে দিতেন তিনি। 

অহনা বলেন, ‘ইনকাম সোর্সের এই মুহূর্তে অন্য কোনো পথ থাকলে আমি সেখানেই যেতাম। কিন্তু নাই, এজন্য আমাকে কাজ করতে হচ্ছে।

এসময় সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আপনাদের যদি মনে হয়, সিমপ্যথির জন্য মাথায় কাপড় দিচ্ছি, এসব বলছি.....এতে আপনাদের যদি দয়া হয়, খুব কষ্ট লাগে, তাহলে আমার মাসিক খরচটা আপনারা এসে দিয়ে যাইয়েন। এখানে টিভি চ্যানেলের বিকাশ নাম্বার আছে, সেখানে এসে দিয়ে যাইয়েন।’ 

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:   অহনা রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close