বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনায় ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১২:৩৭ পিএম

খুলনা নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়ায় আল আমিন (৪০) নামের এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

রবিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে মহেশ্বরপাশা এলাকার খানাবাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আল আমিন মহেশ্বরপাশা দিঘির পূর্বপাড় এলাকার শাহেদ আলীর ছেলে। তিনি খানজাহান আলী থানার সোনালী জুট মিল আবাসিক এলাকার পাশে একটি মাছের ঘের পরিচালনা করতেন। আল আমিনের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় গতি কমালে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনাস্থল থেকে পুলিশ আল আমিনের মোটরসাইকেল, হেলমেট এবং ২ টি গুলির খোসা উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে দৌলতপুর ও খানজাহান আলী থানা পুলিশ, সিআইডি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বড় ভাই আওলাদ লাশ শনাক্ত করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ব্যবসায়ীকে গলা কেটে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close