সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
৬ ইঞ্চি করে খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:৪৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ। 
আজ সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টা থেকে এই জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এর আগে, রবিবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কাপ্তাই হ্রদের পানি ১০৭ এমএসএল যা বিপৎসীমার কাছাকাছি। যার কারণে সোমবার দুপুর তিনটা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি গেইট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। এতে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।

এ ছাড়া বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে ৫টি ইউনিট দিয়ে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাঙামাটিতে বৃষ্টি অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদে পানি আরও বাড়লে জলকপাট খোলার উচ্চতা আরও বাড়ানো হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কাপ্তাই বাঁধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close