শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ত্বকের জেল্লা ফেরাতে যে টোটকা ব্যবহার করেন তামান্না ভাটিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন ত্বকে দ্রুত জেল্লা আনতে। টাকা খরচ করেও অনেকেই ত্বকে মনমতো ঔজ্জ্বল্য পান না। বর্তমানে আবার মেকআপ করেও কৃত্রিমভাবে জেল্লা বাড়ানোয় আগ্রহ কমেছে অনেকের। 

অনেকে বিশ্বাস করে না, মেকআপ ছাড়া কীভাবে ত্বকের প্রকৃত ঔজ্জ্বল্য ফিরে আনা যায়। সম্প্রতি মেকআপ ছাড়া ত্বকে জেল্লার বৃদ্ধির রহস্যে নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী তামন্না ভাটিয়া।

তামন্নার মতো মসৃণ ত্বক চান না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার ত্বকের এই কোমলতা ও উজ্জ্বলতার রহস্য জানতে চান অনেকে। তবে তামন্না নিজেই জানিয়েছেন, তিনি ঘরোয়া টোটকাই বেশি বিশ্বাস করেন। দামি প্রসাধনী ব্যবহারে তেমন আগ্রহ নেই তার। রাতারাতি ত্বকের জেল্লা ফেরাতে তামন্নার একটি বিশেষ টোটকা রয়েছে। তাহলে কী সেই টোটকা? সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

তামন্না জানিয়েছেন, কফি, মধু ও চন্দনগুঁড়ো দিয়ে একটি ঘরোয়া স্ক্রাবার তৈরি করা যায়। এক চামচ কফি, দুই চা চামচ মধু এবং দুই চামচ চন্দনগুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবার ত্বককে ভেতর থেকে নরম ও মোলায়ম করে তোলে, আর বাইরে থেকে ঝকঝকে করে। কফি, মধু ও চন্দনগুঁড়ো ত্বকের জন্য খুবই উপকারী এবং ত্বকের নানা সমস্যার সমাধান দেয়। সপ্তাহে অন্তত ২-৩ দিন এই স্ক্রাবার ব্যবহার করলে ত্বকের জেল্লা ফিরে আসা নিশ্চিত।

তামন্না ভাটিয়ার এই ঘরোয়া উপায়টি তার ভক্তকূল এবং নেটিজেনদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ত্বক   জেল্লা   তামান্না ভাটিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close