শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
প্রতিবাদী কবি হিসেবে সম্মাননা পেলেন মুফতি ফজলুল করিম শাহরিয়া
মো. জাহেদুল ইসলাম রতন
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১২:১৮ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ১২:৫০ PM
জুলাই বিপ্লব ও সময়োপযোগী বিভিন্ন ইস্যুতে তার বলিষ্ঠ লেখনী ও প্রতিবাদী ভূমিকা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্তস্বরূপ আখ্যা দিয়ে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

জুলাই বিপ্লব ও সময়োপযোগী বিভিন্ন ইস্যুতে তার বলিষ্ঠ লেখনী ও প্রতিবাদী ভূমিকা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্তস্বরূপ আখ্যা দিয়ে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

জাতীয়, ধর্মীয় ও সামাজিক সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে যে প্রতিবাদী চেতনা গড়ে উঠেছে, তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, একজন সাহসী কলামিস্ট, কবি ও চিন্তাবিদ হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন মুফতী ফজলুল করীম শাহারিয়া।

গতকাল শনিবার (২রা আগস্ট) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন ইসলামি আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা কার্যালয়ে ইসলামি যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যুব জমায়েত অনুষ্ঠানে মুফতি ফজলুল করিম শাহরিয়াকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জুলাই বিপ্লব ও সময়োপযোগী বিভিন্ন ইস্যুতে তার বলিষ্ঠ লেখনী ও প্রতিবাদী ভূমিকা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্তস্বরূপ আখ্যা দিয়ে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জানাব মুহাম্মদ মাহবুব আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মু. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি এবং লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোকছেদুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহফুজুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব মু. আমিনুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, জাতীয় শিক্ষক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সহ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামি ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ এনামুল হক।

এদিন মুফতি ফজলুল করিম শাহরিয়াকে নির্ভীক উচ্চারণ, সত্যের পক্ষে অবস্থান ও ইসলামি চেতনাসম্পন্ন কলমচর্চার স্বীকৃতিস্বরূপ তাকে প্রতিবাদী কবি ও কলামিস্ট হিসেবে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ইসলামী যুব আন্দোলন লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে প্রদান করা হয়।

উল্লেখ্য, মুফতি ফজলুল করিম শাহরিয়া ইসলামি আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সহ সভাপতি ও লালমনিরহাট ১ আসনে হাত পাখা মার্কা নিয়ে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  প্রতিবাদী   কবি   ফজলুল করিম শাহরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close