সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না: ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।

গতকাল শনিবার (২ আগস্ট) রাতে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়র্স আয়োজিত এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি।
 
ফরিদা আখতার বলেন, “শেখ হাসিনার বিচার এই মাটিতে হতেই হবে। তার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। অন্য কোনো সরকার আসা বা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া, তা এই অন্তর্বর্তী সরকার করতে পারে না।”
 
এছাড়া, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও সংবিধান বলবৎ রেখে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করে কোন লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
 
আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশ ক্ষমতাসীনদের দোসরদের অর্থের বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের মর্যাদা যেন কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি লুটপাট করে নষ্ট না করে।’’
 
তিনি আরো বলেন, ‘‘জুলাই যোদ্ধাদের নামে অনেকেই এখন টাকার লেনদেনে জড়িত হয়ে পড়েছে। এমনকি কেউ কেউ নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে দুর্নীতি করছে। এসব ব্যক্তিকে আইনের হাতে তুলে দেয়া জরুরি।’’
 
আলোচনায় আরো বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে বলেন, আর কোনো নামেই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না।

উল্লেখ্য, অনুষ্ঠানে আহত শিক্ষার্থী জুলাই যোদ্ধাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়। এছাড়া ৫০ জন আহতকে অটোরিকশা দেয়ার ঘোষণা দেয়া হয়।
 
এদিকে, দেশে সুশাসনের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
 
পরাজিত শক্তি বিদেশে বসে দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে আবারো দেশ অশান্ত করার চেষ্টা করছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাসিনা   বিচার   ফরিদা আখতার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close